টুল জিওমেট্রি এবং টুল সিগনেচার

একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের মৌলিক কোণ সমূহ কে একত্রে টুল জিওমেট্রি বলে।
একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের নোজ রেডিয়াস এবং মৌলিক কোণের পর্যায়ক্রমিক তালিকা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে টুল সিগনেচার বলে।

উদাহরণঃ 0-7-7-7-15-15-2
Black rake angle =0 degree
Side rake angle =7 degree
End relief =7 degree
Side relief =7 degree
End cutting edge angle =15 degree
Side cutting edge angle =15 degree
Nose radius =2 mm

ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল: টুলের ফেস টুল হোল্ডার বেসের সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে তাকে ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল বলে।
এই অ্যাঙ্গেলের উদ্দেশ্য হলো চিপ প্রবাহের দিককে পরিচালিত করা এবং কাটিং পয়েন্ট কে রক্ষা করা।
ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল তিন প্রকার।যেমন-
ক) পজিটিভ ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল
খ)নেগেটিভ ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল
গ)নিউট্রাল ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল
ব্যাক র‍্যাক অ্যাঙ্গেলের পরিমাণ মেশিনিং মেটারিয়লের উপর নির্ভর করে।

সাইড র‍্যাক অ্যাঙ্গেল: ফেস এবং রেসের সমান্তরাল তলের মধ্যে যে কোণ সৃষ্টি হয় তাকে সাইড র‍্যাক অ্যাঙ্গেল বলে।
এ কোণের উপর চিপ বাঁকা হওয়া নির্ভর করে।অ্যাঙ্গেল বেশি হলে বাঁকা হওয়ার পরিমাণ কমে যায় কিন্তু তলের মসৃনতা বৃদ্ধি পায়।
অ্যাঙ্গেল কমে গেলে চিপ বাকা হয় বেশি।

এন্ড রিলিফ অ্যাঙ্গেল: এন্ড ফ্ল্যাংক টুল বেসের লম্ব রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে এন্ড রিলিফ অ্যাঙ্গেল বলে।
ওয়ার্কপিস এবং টুলের মধ্যে ঘর্ষণ রোধে এ কোণ সহায়তা করে।
যদি কোণ বড় হয় তাহলে টুলের কাটিং এজ সাপোর্টবিহীন হয়ে পড়ে এবং ভেঙ্গে যায়।আবার যদি এ কোণ খুব ছোট হয় তাহলে জবের সাথে কাটিং টুলের ঘর্ষণ হবে,কর্তন ঠিক মতো হবে না এবং মসৃণতা ভালো হবে না।
এ কোণ ৬ডিগ্রি থেকে ১০ডিগ্রি ওঠা-নামা করে।

সাইড রিলিফ অ্যাঙ্গেল: পার্শ্ব ফ্ল্যাংক এবং টুল বেসের লম্বা রেখার সাথে সৃষ্ট কোণ কে সাইড রিলিফ অ্যাঙ্গেল বলে।এ অ্যাঙ্গেলের কারণে ঘর্ষণ ছাড়াই মেশিনিং করা যায়।

এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল: টুলফেস টুল শ্যাংকের পার্শ্বতলের লম্ব রেখার সাথে যে কোণ সৃষ্টি করে তাকে এন্ড কাটিং এজ কোণ বলে।ওয়ার্কপিস এবং টুলের কিনারার মধ্যে ঘর্ষণ পরিহার করার এ অ্যাঙ্গেল দেয়া হয়।



Writer: Al-Mamun

টুল জিওমেট্রি এবং টুল সিগনেচার টুল জিওমেট্রি এবং টুল সিগনেচার Reviewed by Saddam Hossain on সেপ্টেম্বর ১০, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.